শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

জনগণের কাছে হেরে নৌকা এখন কোর্টে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক::

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কলেছেন, জনগণের কাছে হেরে গিয়ে নৌকা এখন কোর্টে (আদালত) আশ্রয় নিয়েছে।

শনিবার নীলফামারীর সৈয়দপুরে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ভোট গণনা পর্যন্ত আপানারা কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেবেন। তিনি বলেন, সরকার জনরায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর এ কারণে জনগণের কাছে হেরে গিয়ে কোর্টে আশ্রয় নিয়েছে নৌকা।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এটা তারই প্রমাণ। আমরা বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও গণতন্ত্রের স্বার্থে এবারের নির্বাচনে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো। সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, আদালত আর পুলিশ ছাড়া কেউ আপনাদের সঙ্গে নেই। তাই মামলা ও হামলা বন্ধ করুন। এসব দিয়ে দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

এর আগে সকালে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সৈয়দপুরে নির্বাচনী প্রচার শেষে বিএনপির মহাসচিব দিনাজপুর যাবেন। বিকালে তিনি সেখানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com