বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

চোট নিয়ে দেশে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক:: নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) তামিম ইকবাল খেলতে গিয়েছিলেন ফিটনেস ফিরে পেতে। কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। চোট নিয়েই দেশে ফিরেছেন দেশসেরা এ ওপেনার।

ইপিএল ফ্র্যাঞ্চাইজি ভাইরাহাওয়ার হয়ে ফিল্ডিং করার সময় বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন তামিম। ইনজুরির যন্ত্রণা সইতে না পেরে আজ বৃহস্পতিবার, ৭ অক্টোবর সকালে ঢাকায় পা রেখেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

ঢাকায় এসেই স্ক্যান করিয়েছেন তামিম। রিপোর্টে ফ্র্যাকচার ধরা পড়েছে তার আঙুলে। এখন কম করে হলেও তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তামিমকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র খবরটি নিশ্চিত করে জানায়, ‘নেপাল থেকে আজ সকাল ৯টায় ঢাকায় পৌঁছেছেন তামিম। আসার পর তার স্ক্যান করা হয়েছে। আঙুলে চিড় ধরা পড়েছে। অন্তত তিন সপ্তাহ লাগবে সেরে উঠতে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com