শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন।
আজ রোববার বেলা ১১টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন তিনি।
পরিবার সদস্যরা জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন বিএনপি মহাসচিব। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ভিসুটের অ্যাপয়েন্টমেনটও করা হয়েছে। আগামী সাপ্তাহেই তার দেশে ফেরার কথা রয়েছে।
হৃদরোগের চিকিৎসার জন্য সর্বশেষ ২০১৬ সালের ২৮ এপ্রিল মির্জা ফখরুল ব্যাংকক যান। হৃদরোগ ছাড়াও মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে জটিলতা রয়েছে। এর চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় ২০১৫ সালে ১৪ জুলাই কারাবন্দী ফখরুলকে বিদেশে যেতে জামিন দেন সুপ্রিমকোর্ট। এরপর কয়েক দফায় তিনি সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য যান।