বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ তার সঙ্গে রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেন।
সবশেষ গত ১০ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল। এবার তার ‘ফলোআপ’ করানোর কথা রয়েছে।
তার স্ত্রীও সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসার জন্য ‘অ্যাপয়েনমেন্ট’ নিয়েছেন বলে জানিয়েছেন ইউনুস।
ইউনুস আলী বলেন, ‘মহাসচিবের পরিবারের পক্ষ থেকে তার সিঙ্গাপুরে যাওয়ার বিষয় নিয়ে কথা বলতে আমাকে নিষেধ করা হয়েছিল।’