শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে আসা হয়েছে।
শনিবার বিকেল ৩টা ৪১ মিনিটে সাদা রঙের পুলিশের জীপ গাড়িতে বিএসএমএমইউ’তে নিয়ে আসা হয় তাকে।
জানা গেছে, কেবিন ব্লকের ৬ তলার ৬১১ ও ৬১২ নম্বর ভিআইপি কেবিনে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। বেগম জিয়া হাসপাতালে আসার আগে তার পোশাক ও বেড ভিতরে নেওয়া হয়। এসময় দেখা যায়, বিএসএমএমইউ এর আশেপাশে দলের নেতা-কর্মীরা ভীর জমায়।