শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে

চট্টগ্রাম ব্যুরো:: চট্টগ্রামে চলছে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ। শনিবার দুপুর ১টার দিকে শহরের কাজীর দেউড়িতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশস্থলে জড়ো হয়েছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের কয়েক হাজার নেতাকর্মী। সমাবেশের কারণে কাজীর দেউড়ি নূর আহমদ সড়কের একপাশে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, নাসিমন ভবনের সামনের মঞ্চ থেকে কাজীর দেউড়ি পর্যন্ত এলাকায় অবস্থান নিয়েছে বিভিন্ন এলাকা থেকে আসা ঐক্যফ্রন্টের কয়েক হাজার নেতাকর্মী। সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ড. কামাল হোসেন। বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভার প্রধান বক্তা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও বক্তব্য দেবেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আসম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপিপন্থী পেশাজীবী নেতা জাফরুল্লাহ চৌধুরীসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com