শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঘরের মেঝেতে স্ত্রীর নিথর দেহ, স্বামী পলাতক

খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীতে খাদিজা আক্তার রুনু (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মে) রাতে খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গ্যারিসন লাল পিলার সংলগ্ন মাত্তমডাঙ্গা এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

খাদিজা আক্তার রুনু মাত্তমডাঙ্গার মৃত শহীদের মেয়ে এবং সিএনজিচালিত অটোরিকশার চালক মামুনের স্ত্রী। ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদ হাসান জানান, ডুমুরিয়া এলাকার মামুনের সঙ্গে প্রায় ১২ বছর আগে রুনুর বিয়ে হয়। তাদের কোন সন্তান নেই। তারা খানজাহান আলী থানার মাত্তমডাঙ্গা এলাকার মিরাজের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। রুনু গ্রামে ঘুরে কাপড় বিক্রি করতেন এবং তার স্বামী মামুন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

রুনুর মা আমেনা বেগম বলেন, রোববার দুপুরের পর রুনু ও তার স্বামী মামুনের ফোনে একাধিক বার কল দিই। তারা কল ধরেনি। দুইজনের ফোন বন্ধ পেয়ে সন্ধ্যার দিকে ইউপি সদস্য মাহমুদ হাসানের কাছে যায়। রাত ১০টার দিকে ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে রুনুর ভাড়া বাড়িতে গিয়ে দেখি, ঘরের মেঝেতে ওর মরদেহ পড়ে রয়েছে। পরে ইউপি থানা পুলিশকে খবর দেয়।

বাড়ির মালিক মিরাজ বলেন, কিছু দিন পর পরই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। নিহত রুনুর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com