শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

গেটে তালা দিয়ে সুপ্রিমকোর্টে বিক্ষোভ করছেন আইনজীবীরা

ই-কণ্ঠ অনলাইন::
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করার প্রতিবাদে আদালত বর্জন করে কর্মসূচি পালন করছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্যরা।

বুধবার সকালে বার ভবন থেকে সুপ্রিমকোর্টে প্রবেশের মুখের গ্যাংওয়ের কেঁচি গেটে (কলাপসিবল গেট) তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক সানাউল্লাহ মিয়া জানান, মঙ্গলবার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তারই আলোকে এই প্রতিবাদ বিক্ষোভ চলছে। দুপুর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com