শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

গণতন্ত্রের মোড়ক নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে: ফখরুল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে দেশে গণতন্ত্রের মোড়ক নিয়ে একেবারে ভয়াবহভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, এটা নজীরবিহীন।’

আজ শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়নে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি বুঝতে পারি না এসব প্রতিষ্ঠানের ওপর মানুষ কিভাবে আস্থা রাখে। সর্বোচ্চ আদালত হাইকোর্ট বেল দিয়েছে। সর্বোচ্চ আদালতকে স্টে করে রেখে কৌশলের অবলম্বন নিয়ে বেগম খালেদা জিয়াকে মাসের পর মাস কারা রুদ্ধ করে রাখা হয়েছে। আমি জানি না একথা বললে আদালত অবমাননা হবে কি না? হলেও কিছু যায় আসে না। আমাদের হারাবার কিছুই নেই কারণ সব কিছুই হারিয়ে ফেলেছি। তাই এখন সময় এসেছে রুখে দাঁড়াবার, প্রতিবাদ করার ও প্রতিরোধ করার। দেশের প্রতিটি মানুষের এখন উচিত এ ধরনের পরিস্থিতি রুখে দাঁড়াবার। সূত্র : যমুনা টিভি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com