শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

খোলা মাঠে গোল দিতে দিব না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি::

খোলা মাঠে আর গোল দিতে দিব না। এবার জনগণ মাঠে আছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে না। সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা। যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা সব সময় হয়রানির শিকার হচ্ছে।

রোববার দুপুর পৌনে ১২টায় ঠাকুরগাঁও তার নির্বাচনী এলাকা উত্তর ঝাড়গাঁও মাদ্রাসা মাঠে এক জনসভায় মির্জা ফখরুল এ সব বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ও অন্যরা।

মির্জা ফখরুল আবারও আশ্বাস-শ্বাস দিলেন, ক্ষমতায় গেলে চাকরি না হওয়া পর্যন্ত বেকারদের ভাতা দেবেন। মেয়েদের ডিগ্রী পর্যন্ত বিনা পয়সায় লেখা-পড়ার সুযোগ দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com