শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

খুনিদের সঙ্গে যারা ঐক্য করেন তাদের নীতি নৈতিকতা নেই: কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, খুনিদের সঙ্গে যারা ঐক্য করেন তাদের নীতি নৈতিকতা নেই। তিনি বলেন, একুশে আগস্টের খুনিদের সঙ্গে কোনো ধরনের ‘জাতীয় ঐক্য’ দেশের মানুষ মেনে নেবে না। দলের চেয়ারম্যান খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সেই দলের সাথে কী করে জাতীয় ঐক্য হয় এমন প্রশ্ন করে অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের রাজনীতি কি দণ্ডিত খুনীদের হাতে ন্যস্ত হবে? দেশের জনগণ তা গ্রহন করবে না।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা করেন।

আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বুধবার (১০ অক্টোবর) তৎকালীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসি হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১৯ জনের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওই হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে তারেক রহমানের ফাঁসি হওয়া উচিত বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com