শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আরাফাত রহমান কোকোর স্ত্রী, মেয়েসহ পরিবারের পাঁচ সদস্য কারাগারে প্রবেশ করেছেন।
শনিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার সময় তারা ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রায়ত আরাফত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি তার ছোট কন্যা জাহিয়াকে সঙ্গে নিয়ে দেশে এসেছেন বলে বিএনপির সূত্র নিশ্চিত করেছে। গত দু’দিন আগে তারা লন্ডন থেকে ঢাকায় আসেন। থাকছেন চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায়। এবার ঈদে তিনি দেশেই থাকবেন।
সূত্র জানায়, শনিবার বিকালে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা রয়েছে। যদিও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ওনারা গেলে জানাবো।
তবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মাহাবুবুর রহমান জানান, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য কোনো আবেদ পাওয়া যায়নি।