শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে পরিবার

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে কারাগারে গেছেন তার পরিবারের পাঁচ সদস্য।

শনিবার বিকাল ৪টা ২৩ মিনিটের দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তারা।

পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শারমিন জামান খান, মোহাম্মদ মাসুদ, ডা. মামুন প্রমুখ।

এর আগে ঈদের দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন তার পরিবারের সদস্যরা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com