বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
আজ সোমবার বেলা ১১টায় বিএনপির নেতাকর্মীরা ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের উপজেলার মাসুরগাও ফেরিঘাট এলাকার মহাসড়কে বিএনপির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, আশ্রাফ হোসেন মিলন, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমসের নেতৃত্বে মানববন্ধনে অরো অংশগ্রহন করেন ছিদ্দিকুর রহমান মিলন, বিএনপি নেতা হামায়ুন কবির, সিরাজ তালুকদার, পাটাভোগ ইউনিয়নের যুবদলের সভাপতি জহিরুল ইসলাম মাসুদ, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ফারুক মৃধা, আসিফুল ইসলাম অভি, এমদাদুল হক রজিন, খাদিমুল ইসলাম অপ, আশ্রাফুল ইসলাম শুভ, সোহেল, রিমন, নুরু, হৃদয় প্রমুখ।