শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শুক্রবার সকাল ৮টায় রাজধানীর কল্যাণপুরে তারা এ বিক্ষোভ মিছিল করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।

মিছিলে ঢাকা মহানগর পশ্চিম বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকাল পৌনে ৮টা থেকে মাত্র ১৫ মিনিটের ওই মিছিলটি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে শ্যামলী গিয়ে শেষ হয়।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, এটি কোনো ঘোষিত কর্মসূচি নয়। দলের চেয়ারপারসন জেলে। আমরা প্রতিবাদের মধ্যে আছি। যে কেউ যে কোনো সময় ও স্থানে এই প্রতিবাদ মিছিল করতে পারে। এটি ঘোষণা দিয়ে করার দরকার নেই।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই দিন থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি। ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। গত ১৭ মে এ আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com