শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

খালেদা জিয়ার মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত বিকেলে

নিজস্ব প্রতিবেদক::

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার করা আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে, আজ বিকেলে সিদ্ধান্ত দিবেন।

শনিবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে প্রার্থীদের আপিল নিষ্পত্তির অস্থায়ী এজলাসে শুনানির পর এ সিদ্ধান্ত হয়। কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের আরও শুনানি করবে নির্বাচন কমিশন। বিকেল পাঁচটার পর এই শুনানি হবে।

কারাগারে থাকায় আপিল আবেদনের শুনানিতে অংশ নিতে পারেন নি খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন, আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

নির্বাচন কমিশন স্বচ্ছ মনোভাব দেখালে প্রার্থিতা ফিরে পাবেন খালেদা জিয়া এমনটা আশা করছেন তার আইনজীবীরা। এর আগে খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম জমা হয়। তবে তিনি দণ্ডিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com