শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জামিন অাদেশ ২ জুলাই

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে অাদেশের জন্য অাগামী ২ জুলাই দিন ধার্য করেছেন অাপিল বিভাগ।

আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি শেষে এ দিন ধার্য করেন।

অপরদিকে, কুমিল্লার নাশকতার মামলায় অাগামীকাল সোমবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। অাজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী উপস্থিত আছেন।

এর আগে গত ৩১ মে এ দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন ২৪ জুন পর্যন্ত স্থগিত করে ছিলেন। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল আবেদন করতে বলা হয়। তার আগে এ দুই মামলায় গত ২৮ মে খাদেলা জিয়াকে ছয় মাসের অন্তর্বতীকালীন জামিন দেন হাইকোর্ট। তবে পরের দিন জামিন স্থগিত করে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত। একইসঙ্গে, জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com