শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জামিনসহ ৩ আবেদনের শুনানি আজ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের আপিল এবং সাজা বাড়াতে দুদকের আবেদন শুনানি হবে আজ সোমবার।

গতকাল রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া এ মামলায় খালেদা জিয়ার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশের রিভিউ আবেদন আজ শুনানির জন্য আপিল বিভাগের কার্য তালিকায় ১৫ নম্বর ক্রমিকে রয়েছে।

এছাড়া কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার কার্যক্রম স্থগিত এবং এ মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদন শুনানি হবে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের বেঞ্চে। গতকাল রোববার শুনানি শেষে আদালত আজকের দিন পর্যন্ত শুনানি মূলতবি করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com