শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জন্য জীবন দেবো: মান্না

নিজস্ব প্রতিবেদক::
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামীকাল বুধবার যে সংলাপ হবে, সে সংলাপে শুধু মুখে নয়, লিখিত অঙ্গীকার করতে হবে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কারও নামে মিথ্যে মামলা দেওয়া যাবে না, গ্রেফতার করা যাবেন না, কোনও গায়েবি মামলা দেওয়া যাবে না।’

গত ১ নভেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের রাজনৈতিক মামলার বিষয়ে প্রধানমন্ত্রীর তালিকা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংলাপে মির্জা ফখরুলের কাছে তালিকা চেয়েছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী আশ্বাস দেন একদিকে, অন্যদিকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে।’

মান্না বলেন, ‘খালেদা জিয়ার জন্য লড়াই করবো, তার জন্য জীবন দেবো, তাকে মুক্ত করে ছাড়বো।’ এসময় সমাবেশ জুড়ে ব্যাপক স্লোগান তোলেন উপস্থিত নেতাকর্মীরা। মান্না তখন বলেন, ‘এই স্লোগানের ভিডিও প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ও ডিএমপির কমিশনারের কাছে পাঠানো হোক, তারা দেখুক, খালেদা জিয়া কত জনপ্রিয়।’

মঙ্গলবারের সমাবেশের পর থেকে পুলিশকে আর সরকারের নির্দেশ না মানার আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com