শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার চিকিৎসা ব্যয় বিএনপি বহন করবে: খন্দকার মোশাররফ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: কালক্ষেপণ না করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়ার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ মঙ্গলবার (১২ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

এসময় সাংবাদিকদের খন্দকার মোশাররফ বলেন, ‘প্রয়োজনে খালেদা জিয়ার চিকিৎসা ব্যয় বিএনপি বহন করবে।’

কারা মহাপরিদর্শক বলেছেন, কারা জেল কোর্ট অনুযায়ী খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিতে হলে এর ব্যয় ভার অর্থ কোথা থেকে আসবে? এর পরিপ্রেক্ষিতে খন্দকার মোশাররফ বলেন, ‘প্রয়োজনে খালেদা জিয়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসায় যে ব্যয় হবে তা বিএনপি বহন করবে এবং আমরা তাকে অতি দ্রুত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা সেবা দিতে দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এই আবেদন নিয়ে স্বরাষ্টমন্ত্রণালয়ে যাওয়া হয়েছে বলে আমরা জেনেছি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com