শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানি আজ রোববার হচ্ছে না। তার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ‘নট টুডে’ আদেশ দেয়।
আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও কায়সার কামাল সময় চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।
কায়সার কামাল বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির যে নির্দেশনা তা পুনবির্বেচনা চেয়ে রিভিউ করা হয়েছে। এ কারণে সময় চেয়েছি। সূত্র: ইত্তেফাক