শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত মনোনয়ন দেয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে বগুড়া-৬ আসনের জন্য মনোনয়ন দেয়া হয়।
বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন চিঠি গ্রহণ করেন ভিপি সাইফুল ইসলাম। এরপর বগুড়া-৭ আসনে তার জন্য আরেকটি মনোনয়ন চিঠি গ্রহণ করেন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান লালু।
সোমবার দুপুর ২টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি হস্তান্তর শুরু হয়। সবার আগে দেয়া হয়েছে রংপুর জেলার কয়েকটি আসনের। কোন কোন আসনে প্রাথমিকভাবে দুই জনকে চিঠি দেয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।
এখন পর্যন্ত যাদের চিঠি দেয়া হয়েছে-
রংপুর বিভাগ
পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির
পঞ্চগড়-২ তাসমিয়া প্রধান (২০ দলীয় জোট)
ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রংপুর-১ মোকাররম হোসেন
রংপুর-২ ওয়াহিদুজ্জামান মামুন অথবা মোহাম্মদ আলী
রংপুর-৩ মোজ্জাফর আহমেদ/রিতা রহমান
রংপুর-৪ এমদাদুল হক ভরসা
রংপুর-৫ সোলাইমান আলম/ডা. মমতাজ
রংপুর-৬ সাইফুল আলম
দিনাজপুর-১ মনজুরুল ইসলাম/মামুনূর রশিদ
দিনাজপুর-২ সাদেক রিয়াজ /মামুনূর রশিদ
দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর/মোজাহেরুল দোলন
দিনাজপুর-৪ হাফিজুর রহমান/আক্তারুজ্জামান মিয়া
দিনাজপুর-৫ রেজয়ানুল হক/জাকারিয়া বাচ্চু
দিনাজপুর-৬ লুৎফর রহমান মিন্টু/শাহীনুর ইসলাম মন্ডল
বরিশাল বিভাগ
বরিশাল-১ জহির উদ্দিন স্বপন
বরিশাল-২ সরফুদ্দিন আহমেদ সান্টু
বরিশাল-৩ অ্যাডভোকেট জয়নুল আবেদীন
বরিশাল-৫ মজিবুর রহমান সরোয়ার
ঝালকাঠি-১ ব্যারিস্টার শাহজাহান ওমর
পটুয়াখালী-১ এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী- ৪ এ বি এম মোশাররফ হোসেন
বরগুনা-২ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন
ভোলা-২ হাফিজ ইব্রাহিম
ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
ভোলা-৪ নাজিম উদ্দিন আলম
রাজশাহী বিভাগ
বগুড়া-৬ ও ৭ খালেদা জিয়া
চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুণ-অর রশিদ
রাজশাহী-১ ব্যারিস্টার আমিনুল ইসলাম
রাজশাহী-২ মিজানুর রহমান মিনু
নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু
সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু
সিরাজগঞ্জ-৩ আবদুল মান্নান তালুকদার
পাবনা-৫ শামসুর রহমান শিমুল বিশ্বাস।
চট্টগ্রাম বিভাগ
নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ