শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

খালেদা জিয়াকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি

নিজস্ব প্রতিবেদক::

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্যাটকো দুর্নীতি মামলায় কারাগার থেকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলদার এ ওয়ারেন্ট জারি করেন। আজ এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে আসামি পক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন।

অপরদিকে, দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধীতা করেন। চার্জ গঠনের জন্য আগামী ১৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতে বলেন, এ মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। তাই লম্বা সময় না দিয়ে স্বল্প সময়ের মধ্যে মামলাটির চার্জ গঠন করা হোক। একই সঙ্গে খালেদা জিয়া কারাগারে থাকায় তাকে আদালতে জারির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন তিনি। আদালত উভয়পক্ষের শুনানি শেষে আদালত খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে জারি করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com