শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

খালেদার মুক্তি ও চিকিৎসার দাবিতে শুক্রবার সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলন্বে মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে আগামী (২০ জুলাই) শুক্রবার বিকাল ৩টায় সারদেশে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, শুক্রবার বিকাল ৩টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া একই কর্মসূচি ওই দিন সকল জেলা ও উপজেলা সদরেও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলেন বিএনপি মহাসচিব সরকারকে সর্তক করে দিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে এর সব দায়িত্ব শেখ হাসিনা ও সরকারকে নিতে হবে। তিনি কারা বিধির বিভিন্ন ধারার কথা উল্লেখ করে বলেন, কারাবিধিতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে কারাগারে কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসার সুযোগ করে দিতে হবে। এছাড়া যদি কেউ গুরুত্বর অসুস্থ হন তাহলে তার সেলে গিয়ে দেখার করার সুযোগ আছে। কিন্তু সরকার এসব কোনো কিছু তোয়াক্কা করছে না।

তিনি বলেন, তার পরিবারের সদস্যরা দেখা করতে কারাগারে গেলে খালেদা জিয়া এতটাই অসুস্থ যে তিনি তাদের সঙ্গে দেখা করতে পারেননি। তিনি জ্বর ও ব্যথায় ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com