শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় পরবর্তী শুনানি ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক:: নাইকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময় আবেদন মঞ্জুর করে আগামী ১ ফেব্রুয়ারি চার্জ শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। আজ খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া চার্জ শুনানি পেছানোর আবেদন করেন।

শুনানি শেষে আদালত বলেন, ‘আপনারা অব্যাহতির আবেদন দেন না কেন? এক আসামির জন্য চার্জ শুনানি করা যাচ্ছে না। তখন মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, আগামী তারিখে আবেদন দাখিল করবো। বিচারক বলেন, ‘শেষ বারের মতো সময়ের আবেদন মঞ্জুর করা হলো। আগামী ১ ফেব্রুয়ারি চার্জ শুনানির পরবর্তী তারিখ। ওই দিন অব্যাহতির আবেদন না দিলে মামলাটির চার্জের আদেশ দেওয়া হবে।’

খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া এ তথ্য জানান।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com