শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

খালেদার বিচারে আজও কেন্দ্রীয় কারাগারে আদালত বসছে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: দ্বিতীয় দিনের মতো ঢাকার কেন্দ্রীয় কারাগারে আদালত বসছে। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শুনানি হওয়ার কথা আজ সকাল ১০ টায়।

আজ বুধবার সকাল ১০টা ৮ মিনিটে বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া কেন্দ্রীয় কারাগারের ভেতর প্রবেশ করেন। এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার সিনিয়র কোনো আইনজীবী আজ আসবে না। তার আইনজীবী হিসেবে আমি এসেছি। আল্লাহ ভরশা দেখা যাক কী হয়।

আজও কড়া নিরাপত্তার মধ্যে র‌্যাবের মোটরসাইকেল বহর গনগন মহড়া দিচ্ছে। এছাড়া কেন্দ্রীয় কারাগার থেকে প্রায় ৩’শ গজ দূরে উত্তর সড়কে পুলিশের প্রথম ব্যারিকেডর সামনে টেলিভিশন চ্যানেলগুলোকে আটকে দিয়েছে। পুলিশ কারাগারের সামনে ও আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

এর আগে ৫ সেপ্টেম্বর পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত এ আদালতে অসুস্থ খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে আনা হয়। ওই দিন শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামানের আদালত ১২ ও ১৩ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী যুক্তি উপস্থাপনের শুনানির তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন। রায় ঘোষণার পরই আদালত থেকে তাকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় করাগারে নিয়ে যাওয়া হয়। এখন তিনি সেখানেই আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com