শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

খালেদার জামিন স্থগিতের ওপর শুনানি চলছে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতের ওপর হাইকোটে শুনানি চলছে। গত মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে উপস্থিত ছিলেন না। তাই তিনি আজ বৃহস্পতিবার শুনানি করছেন। সকাল ১০ টা নাগাদ হাইকোর্টে জামিন শুনানি শুরু হয়। অ্যাটর্নি জেনারেলের শুনানির পর খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ দিবেন আদালত।

এর আগে গত মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ আদেশের জন্য এ দিন নির্ধারণ করেন। গত ২২ মে এ দুই মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়া। স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়া ও ভুয়া জন্মদিন পালনে মানহানীর অভিযোগে মামলা দুটি করা হয়। দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ১৭ মে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছিলেন বিচারিক আদালত। বিচারিক আদালতে আগামী ৫ জুলাই গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

এদিকে, কুমিল্লার হত্যা ও নশকতার মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে আপিল বিভাগে শুনানি হবে আজ। এর আগে গত সোমবার ওই দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। তবে জামিনের আদেশ স্থগিত চেয়ে ওই দিনই চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com