শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

খালেদার কারাবন্দী দিবস উপলক্ষে শুক্রবার দেশব্যাপী দোয়া

নিজস্ব প্রতিবেদক::

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১ম কারাবন্দী বার্ষিকীতে মুক্তির জন্য আগামীকাল শুক্রবার দেশব্যাপী মসজিদে জুম্মায় দোয়া এবং রোববার জাতীয় প্রেসক্লাবের সম্মুখে সকাল ১১টায় আইনজীবীদের ‘কারামুক্তি বন্ধন’ কর্মসূচি পালন করবে গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন এর কেন্দ্রীয় কমিটি।

আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্ট বার সমিতি প্রাঙ্গণে সংগঠনের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট আবেদ রাজা’র সভাপতিত্বে ও মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা’র সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় উক্ত কর্মসূচি চুড়ান্ত করা হয়।

এছাড়াও আগামী ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সংগঠনের সুপ্রিমকোর্ট শাখা দুপুর ১টায় আদালতের সকল প্রকার দুর্নীতি বন্ধ, টাউট-দালাল উচ্ছেদের দাবিতে বার সমিতি প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com