বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

কয়রায় হরিণের মাংসসহ শিকারি আটক

খুলনা প্রতিনিধিঃ খুলনায় ১২ কেজি হরিণের মাংসসহ অসিত কুমার সরদার (৫০) নামে এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের জোনাল কমান্ডার লে. কমান্ডার এম মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল খুলনার কয়রার বড় আংটিয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারি অসিত কুমার সরদারকে আটক করা হয়। তিনি কয়রা উপজেলার বড় আংটিয়ারা গ্রামের নগেন্দ্র নাথ সরদারের ছেলে।

জব্দ করা হরিণের মাংস ও আটক হরিণ শিকারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com