শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লা ও নড়াইলের মামলায় খালেদার জামিন শুনানি দুপুরে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা কুমিল্লার নাশকতা ও নড়াইলের মানহানির মামলায় আজ বুধবার দুপুর ২ টায় আবারও জামিন শুনানি হবে হাইকোর্টে।

গতকাল মঙ্গলবার আংশিক শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ আজকের দিন পর্যন্ত শুনানি মুলতবি করেন।

গতকাল খালেদা জিয়ার জামিনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এর আগে গত রোববার কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। তবে নড়াইলের মানহানী ও কুমিল্লার নাশকতার মামলা শুনানির জন্য কার্যতালিকায় আসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com