শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল সোমবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি করবে বিএনপি। ফর্ম বিক্রি চলবে মঙ্গলবার পর্যন্ত। রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় হতে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিক্রি করা হবে। বুধবারের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।
এ নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতিও চলছে। ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা আর মনোনয়নপত্র জমা দেয়ার সময় দিতে হবে ২৫ হাজার টাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
সংবাদ সম্মলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মোঃ মুনির হোসেন, ভিপি হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।