শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

কাল আ.লীগের মনোনয়ন ফরম তুলবেন মাশরাফি ও সাকিব

স্টাফ রিপোর্টার::

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওডিআই টিমের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা এবং টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাবিক আল হাসান আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম তুলবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মাশরাফি ও সাকিব আগামীকাল রবিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন। তারা ওবায়দুল কাদেরকে ফোন করেছিলেন। এ ব্যাপারে ওবায়দুল কাদেরের সঙ্গে আজ তাদের কথা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com