শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল ও আল-খায়ের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুই দিন ব্যাপী কোরবানীর গোশত বিতরণ করা হয়।
কালিয়াকৈর উপজেলার কাঞ্চণপুর বাজারে ঈদের দিন ও দ্বিতীয় দিন ৩০টি গুরু কোরবানী দিয়ে ৩ হাজারের বেশি দুস্থ্য ও এতিম পরিবারের মধ্যে এ গোশত বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান এবং আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান। গোশত বিতরণ অনুষ্ঠানে চাপাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, আল-খায়ের ফাউন্ডেশনের কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন ।