শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ই-কণ্ঠ অনলাইন:: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৮১৯ জন। এসময় ৪ হাজার ৮৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এসময়ে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৫৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৭০ শতাংশ। সুস্থতার হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ৬ জন, বরিশাল বিভাগের ১ জন, সিলেট বিভাগের ১ জন এবং রংপুর বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।