শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার::

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গতকাল শুক্রবার সকালে জ্বর আসলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে।

সেখানে পরীক্ষায় কোভিড-১৯ ‘পজেটিভ’ আসার পর চিকিৎসকদের পরামর্শে হাসপাতালেই রয়েছেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, গতকাল সকালে ১০২ ডিগ্রি জ্বর ছিল অ্যাটর্নি জেনারেলের। তখন উনাকে সিএমএইচে ভর্তি করানো হয়। পরে করোনা ধরা পরে।

‘সিএমএইচে এখন উনি ভালো আছেন। গত রাতে উনার সঙ্গে আমার কথা হয়েছে। তখন উনার জ্বর ছিল না। স্টেবল আছেন। আজকেও খোঁজ নেব।’

৭১ বছর বয়সী মাহবুবে আলম ২০০৯ সাল থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com