বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার :: বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুক্রবার ২৪ সেপ্টেম্বর “ওয়ালটন দ্বিতীয় জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭, বালক ও বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতায় বালিকা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ এর ডি আই জি এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানীত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানীত সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পরিচালনা কমিটির চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের মাননীয় উপসচিব (পুলিশ-৩) মোঃ আবুল ফজল মীর, ফেডারেশনের কোষাধ্যক্ষ ও পরিচালনা কমিটির সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন।
উদ্বোধনী খেলায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ১২-১০ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ৭-৫ গোলে এগিয়ে ছিল ।
সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত খেলায় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ৪৪-২ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৪-২ গোলে এগিয়ে ছিল।
সকাল ৯ টায় অনুষ্ঠিত খেলায় নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২৬-৩ গোলে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১২-১ গোলে এগিয়ে ছিল।