শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ওবায়দুল কাদের সব সময়ই কথা বেশি বলেন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক::

দলের অনেক প্রার্থীর মনোনয়নের বৈধতা ফিরে পাওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের প্রার্থীদের মনোনয়নের বৈধতা নিশ্চিত হওয়াকে আমরা আন্দোলনের বিজয় হিসেবে দেখছি। ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে খালেদা জিয়াও মনোনয়নের বৈধতা ফিরে পাবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বারবার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কথা স্মরণ করে দেওয়ার পরও দলের নেতাকর্মীদের গ্রেফতার চলছে। আবারও বলছি, গ্রেফতার বন্ধ করুন, নির্বাচনের পরিবেশ তৈরি করুন। প্রশাসন অনেক ক্ষেত্রেই বল প্রয়োগ করছে।

তিনি বলেন, ওবায়দুল কাদের সব সময় বেশি কথা বলেন। আমি উনার সব কথার জবাব দিতে চাই না। উনি বলেছিলেন, বিএনপি থেকে অনেক লোক আওয়ামী লীগে যোগদান করবে, কিন্তু আজও তা হয়নি। বরং উল্টোটা হয়েছে। আওয়ামী লীগ বেআইনিভাবে নির্বাচনকে প্রভাবিত করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com