শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ঐক্যের বিজয় অনিবার্য : ড. কামাল

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: ঐক্যের বিজয় অনিবার্য মন্তব্য করে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা জনগণের মালিকানা ফিরতে আনব। রাষ্ট্রের নিয়ন্ত্রণ আনব। রাষ্ট্রের মূল মালিক হবে জনগণ।

বুধবার (২৪ অক্টোবর) সিলেটের রেজিস্টারী মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়। কামাল হোসেন বলেন, জনগণের ঐক্য অবধারিত। আমরা ক্ষমতায় নয় জনগণের অধিকার আদায়ে ঐক্য করেছি। আমরা ৭ দফা দাবী দিয়েছি। সেগুলোর জন্য জনগণকে সুসংগঠিত করুন। তাদের কাছে আমাদের দাবীগুলো পৌঁছে দিন। এটিকে আপনারা হালকা ভাবে নিবেন না। আপনারাও বুঝতে পেরেছেন আপনাদের বঞ্চিত করেছে। গ্রামে গ্রামে থানায় জেলায় ঐক্যকে সুসংহত করুন। আপনারা ধৈর্য ধরুন।

তিনি বলেন, আমরা ঐক্য করেছি জনগণের মালিকের কাছে জনগণের কাছে ফিরিয়ে দিতে। আমরা এদেশের মালিক হতে হলে আমাদের দাবী আদায় করতে হবে। জনগণ দেশের মালিক না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়না, স্বৈরাচার চেপে বসে। ড. কামাল বলেন, সরকার শুধু বলে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন! কাদের উন্নয়ন? যারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের উন্নয়ন? তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। জনগণের বিজয় অনিবার্য। এটি কেউ ঠেকাতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com