শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন একে খন্দকার ও আব্দুস সালাম!

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার।

আজ রোববার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি যোগদান করবেন।

এ ছাড়া একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামও গণফোরামে যোগ দেবেন বলে জানা গেছে। তারা দুইজনই জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করছেন বলে জানিয়েছে একটি সূত্র।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে আরও অনেকেই যোগদান করবেন বলে ধারণা করা হচ্ছে।

এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বিমানবাহিনীর প্রধান ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় একে খন্দকারকে মন্ত্রী করা হয়। তাকে দেয়া হয় সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনা মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com