শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

ঐক্যফ্রন্টের সুলতান ও মোকাব্বির সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে

নিজস্ব প্রতিবেদক::

গত ৩০ ডিসেম্বরের ভোটে নির্বাচিত জাতীয় ঐক্যফ্রন্টের দুই প্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন। তারা হলেন-জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর ও গণফোরাম নেতা মোকাব্বি খান।

ঢাকসু সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন। আর সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন গণফোরামের মোকাব্বির খান। সুলতান মনসুর ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট করেছেন। আর সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় গণফোরাম নেতা মোকাব্বির ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুর নিজেই তার শপথ নেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সুলতান মনসুর বলেন, আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বিশ্রামে আছি। এই সময়ে আমার নির্বাচনী এলাকার জনগণ, যারা শত ঝুঁকি নিয়েও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। সারাদেশের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের মতও আমি নিয়েছি। আমি একজন মানুষও পাইনি যিনি আমার শপথের বিপক্ষে মত দিয়েছে। তাই আমি আমার নির্বাচনী এলাকার জনরায়কে মূল্য দিয়ে শপথ গ্রহনে অংশ নিতে সম্মত হয়েছি। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতামতকে মূল্য দিতেই হবে। ‘আমার নির্বাচনী এলাকার মানুষের যেমন আমার প্রতি আস্থা রয়েছে, তেমনি আমারও তাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে, যোগ করেন সুলতান মনসুর।

অপরদিকে, সিলেট-২ আসনে নবনির্বাচিত মোকাব্বির খানও শপথ নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেয়ার বিষয়ে আমার নেতা ড. কামাল হোসেন সব সময় ইতিবাচক। তাই আমরা দু’জনই একমত হয়েছি শপথ নেব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com