শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত হয়েছে। সোমবার সকালে আরামগস্থ গণফোরাম অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে এতে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে, এখন থেকে আরামবাগস্থ গণফোরামের অফিস হবে ঐক্যফ্রন্টের কার্যালয়।
এছাড়া সমন্বয় কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী। আজ সোমবার রাতেই সুলতান মোহাম্মদ মনসুর এবং বিএনপি নেতা শাহজাহান সিলেট যাবেন সেখানে অনুষ্ঠেয় সভা সফল করার প্রস্তুতি সম্পন্ন করার জন্য।
বৈঠকে এছাড়া অন্যান্য কমিটি নিয়ে আলোচনা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মনিরুল হক চৌধুরী, গণফোরাম নেতা আ ও ম শফিউল্লাহ, মোস্তাক আহমেদ, জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার ও মমিনুল ইসলাম।