শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সোনা দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। কেউ যদি দুর্নীতিবাজ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে বিএনপির মুখে সোনার দুর্নীতি কথা মানায় না। এ সরকারের আমলে কোনো দুর্নীতি করার সুযোগ নাই।’
বৃহস্পতিবার (১৯ জুলাই) শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠানের শৃঙ্খলা কমিটির আয়োজিত জনসমাবেশস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি হল ও আত্মস্বীকৃত দুর্নীতিবাজ, তারা কিভাবে সোনার দুর্নীতি নিয়ে কথা বলে? তাদের মুখে এ কথা মানায় না। তিনি অারো বলেন, বিএনপি বলছে দেশে গণতন্ত্র নাই? বিএনপি নিজেরাই অশোভন ভাষায় বক্তব্য দেয়। তাদের মুখে গণতন্ত্রের কথাটি শোভা পায় না। সোনা কেলেংকারি করার সুযোগ নেই। যদি সোনা নিয়ে কোনো অর্পকম করে থাকে তাহলে তদন্ত করে কঠিন বিচার করা হবে।
এসময় অালোচনা সভায় অারো উপস্থিত ছিলেন অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহাবু্ব উল অালম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক অাব্দুস সোবহান গোলাপ প্রমুখ।