শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: গাড়ি নিয়ে উল্টোপথে যাওয়ার সময় রাজধানীর বাংলামটরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আটকা পড়েন রেলমন্ত্রী মুজিবুল হক।তিনি সেসময় অসুস্থ ছেলেকে নিয়ে পান্থপথে একটি হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালে যাওয়ার কথা শুনে শিক্ষার্থীরা তার গাড়ি সামনে এগিয়ে দেয়।
শনিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, দুপুর ২টা ৫ মিনিটে রেলমন্ত্রী মুজিবুল হক বহনকারী গাড়িটি হোটেল শেরাটনের দিক থেকে উল্টোপথে বাংলামটরের দিকে আসছিল। সামনে পুলিশ প্রটেকশনের গাড়ি। আন্দোলনকারীরা গাড়ি থামায়-উল্টোপথে যেতে না দেওয়ার জন্য। গাড়িতে সস্ত্রীক ছিলেন মন্ত্রী।
তাদের ছেলে অসুস্থ, তাকে জরুরিভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই উল্টোপথে ঢুকতে হয়েছে। মন্ত্রী বিষয়টি শিক্ষার্থীদের জানানোর পর তারা মন্ত্রীর গাড়ি সামনে এগিয়ে দেয়।