শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

এক দলীয় শাসনের সকল আয়োজন সম্পন্ন : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:: ডিজিটাল আইন নিয়ে সরকারের বিষোদগার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একদলীয় শাসনের সকল আয়োজন সম্পন্ন করেছে।

সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্বের বক্তব্যের শুরুতেই তিনি একথা বলেন।

ফখরুল বলেন, সরকার মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধূলিসাৎ করেছে। গণমানুষের স্বপ্ন, বাকস্বাধীনতাকে হত্যা করা হয়েছে। আমরা উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে উপলব্ধি করছি- দেশের মানুষের সকল স্বপ্নগুলোকে ভেঙ্গে দেয়া হয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল, বহুমাত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। কিন্তু আজ এগুলো পুরোপুরি ধবংস করে একটি দলের শাসন প্রতিষ্ঠার জন্য সকল আয়োজন সম্পন্ন। মতবিনিময় সভায় বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত আছেন। সভা এখনও চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com