শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ শুক্রবার ১১ মার্চ সকাল ১১টায় বিএএফ শাহিন কলেজে নেক্সট এয়ার ভাষা দিবস জাতীয় যুব স্কোয়াশ প্রতিযোগীতার চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়েছে। বিভিন্ন জেলার শতাধিক খেলোয়াড়দের অংশগ্রহণে শুরু হয়েছে নেক্সট এয়ার ভাষা দিবস জাতীয় যুব স্কোয়াশের খেলা।
৮টি গ্রুপে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ১০০ জন যুব স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণ করছে। ১৪ মার্চ প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠান। পিএসএ অনুমোদিত যুব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চূড়ন্ত পর্বে অংশগ্রহণকারীদের খেলার সামগ্রী এবং বিজয়ীদের প্রাইজ মানি দেওয়া হবে।
শাহিন কলেজের পাশাপাশি প্রতিযোগিতার অন্যান্য খেলা আর্মি অফিসার্স মেসে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রীড়া সাংবাদিকসহ নেক্সট এয়ার লিমিটেডের চেয়ারম্যান উইং কমান্ডার মাঈন উদ্দিন আহমদ, পিএসসি (অবঃ), ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ), ফেডারেশনের নির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ এবং প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়গন উপস্থিত ছিলেন।