বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায়ই হত্যা করা হয়েছে ৪২ জন ফিলিস্তিনিকে।

শুক্রবার (১৯ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ১২ জন। আর আহতের সংখ্যা ৭৬ হাজার ৮৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় ৪২ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরো ৬৩ জন।

১০ হাজারের বেশি নারী নিহত, এতিম হলো ১৯ হাজারের বেশি শিশু

ইসরাইলি হামলায় নিহত হয়েছে ১০ হাজারের বেশি নারী। অর্থাৎ মোট নিহতের এক-তৃতীয়াংশই নারী। এসব নারীদের মধ্যে ৬ হাজারের মতো মা রয়েছেন। আর তাদের মৃত্যুতে এতিম হয়েছে ১৯ হাজারের মতো শিশু।

জাতিসঙ্ঘের নারী বিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, ‘ইসরাইলি বোমা হামলা থেকে যেসব নারী বেঁচে গেছেন তারাও বাস্তুচ্যুত ও বিধবা হয়েছেন। এবং মারাত্মক খাদ্যাভাবের সম্মুখীন হয়েছেন। এই বিধ্বংসী বিভেদমূলক প্রভাব গাজার যুদ্ধকে নারীদের বিরুদ্ধে যুদ্ধে পরিণত করে চলেছে।’

ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা: ৪ ইসরাইলির বিরুদ্ধে ইউরোপিয়ান কাউন্সিলের নিষেধাজ্ঞা

ফিলিস্তিনিদের বিরুদ্ধে মারাত্মক ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চার ইসরাইলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান কাউন্সিল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে কাউন্সিল বলেছে, এ চারজন মারাত্মক মানবাধিকার লঙ্ঘন ঘটিয়েছে। এদের মধ্যে দু’জন সরাসরি ফিলিস্তিনিদের ওপর আক্রমণে অংশ নিয়েছে।

নিষেধাজ্ঞা দেয়া ইসরাইলিরা হলেন- মেইর ইতিনগার, এলিশা ইয়েরেদ, নেরিয়া বেন পাজি ও ইউয়িনন লেভি।

এছাড়া ইউরোপিয়ান কমিশন আরো দুটি উগ্র ইহুদি গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, যার সদস্যরা পশ্চিম তীরে সহিংসতার সাথে জড়িত।

সূত্র : আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com