বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি নিজে মনোনয়ন ফরম জমা দেন ।

এর আগে, শনিবার (১৮ নভেম্বর) সাকিব আল হাসানের পক্ষে স্বজনরা ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

জানা যায়, গত তিন দিনে মোট ৩ হাজার ১৯টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে মোট ১৫ কোটি ৯৫ লাখ টাকা আয় হয়েছে দলটির।

প্রথম দিনে শনিবার এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা। দ্বিতীয় দিনে এক হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। তৃতীয় দিন সোমবার (২০ নভেম্বর) ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এতে দলটির আয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com