শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

আ.লীগের উন্নয়ন গত ১’শ বছরে কেউ দেখেনি: কাদের

নিজস্ব প্রতিবেধক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে সাধারণ মানুষ সন্তুষ্ট। এই উন্নয়ন গত ১’শ বছরে কেউ দেখেনি। বঙ্গবন্ধু স্বাধীন দেশকে পুনর্গঠন ও পুনর্নির্মাণ করে দিয়ে গেছেন।

আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গাবতলীতে গণসংযোগ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজানের সময়টি খেয়াল রাখবেন। কারণ মানুষ অসন্তুষ্ট হয়, এমন কোনো কাজ করবেন না। রাস্তা বন্ধ করে সমাবেশ করবেন না, এটা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশ।

তিনি আরো বলেন, নির্বাচনী প্রচার প্রচারণার সময় ফুটপাতে ছোটখাট ব্যবসায়ীরা আছেন আপনাদের ধাক্কাধাক্কিতে যেন ক্ষতি না হয়, সে দিকে লক্ষ্য রাখবেন। নয় তো নির্বাচনী প্রচারণায় লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি। সূত্র : চ্যানেল টুলেন্টিফোর

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com