শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. ফারুক আলম সরকারসহ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করবেন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারা বিএনপিতে যোগদান করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতিসহ গাইবান্ধা জেলার সাঘাটা ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের দুই শতাধিক নেতাকর্মী যোগদান করবেন বলে জানান তিনি।