শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

আ’লীগের সাথে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ হবে: কাদের

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সাথে ঐক্যফ্রন্টের সংলাপ হবে। শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ নয়।

সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া চিঠির জবাবে তাদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সংলাপের নেতৃত্ব দেবেন দলীয় প্রধান সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপের তারিখ, সময়, স্থান শীঘ্রই জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com